গ্যাস ওয়েল্ডিং এ ব্যবহৃত গ্যাস সমূহের বৈশিষ্ট্য | ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ২

গ্যাস ওয়েল্ডিং এ ব্যবহৃত গ্যাস সমূহের বৈশিষ্ট্য ক্লাসটি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ২ [Welding and Fabrication 2] কোর্সের ১২ম অধ্যায়ের [Chapter 12] ক্লাস। গ্যাস ওয়েল্ডিং এ ব্যবহৃত গ্যাস সমূহের বৈশিষ্ট্য [ Characteristics of gases used in gas welding ] ক্লাস টি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ২ [Welding and Fabrication 2] কোর্সের [Course] ২য় ট্রেডের [Trade 2] অংশ, যা ৯ম শ্রেণীতে [Class 9] পড়ানো হয়।

 

গ্যাস ওয়েল্ডিং এ ব্যবহৃত গ্যাস সমূহের বৈশিষ্ট্য

 

গ্যাস ওয়েল্ডিং-এ ব্যবহৃত বিভিন্ন গ্যাসের রাসায়নিক প্রতীকসহ নাম

 

রাসায়নিক নাম প্রতীক রাসায়নিক নাম প্রতীক
অ্যাসিটিলিন c2H2 বুটেন C4H10
হাইড্রোজেন H2 প্রোপেন C3H4
অক্সিজেন O2 মিথেন CH4
আরগন A2 কোল গ্যাস
হিলিয়াম H4 কার্বন ডাই-অক্সাইড CO2

 

গ্যাস ওয়েল্ডিং-এ ব্যবহৃত গ্যাসসমূহের ওয়েন্ডিং সংশ্লিষ্ট গুণাগুণ

অক্সিজেন গ্যাসের গুণাগুণ : অক্সিজেন একটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। এটি নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। পানিতে এটি দ্রবণীয়। তাই পানির ভেতর মাছ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকতে পারে। ধাতুর সাথে বিক্রিয়া করে একটি অক্সাইড তৈরি করে। লোহার উপরে যে মরিচা পড়ে তা লোহা ও অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয়। গরম ধাতুতে এটি দ্রুত বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে। এই গ্যাস অধিক চাপে সিলিন্ডারের ভেতরে রাখা যায় ।

অ্যাসিটিলিন গ্যাসের গুণাগুণ : অ্যাসিটিলিন গ্যাস বর্ণহীন, গন্ধযুক্ত গ্যাস। এই গ্যাস নিজে জ্বলে, তবে অক্সিজেনের সংস্পর্শে এটি আরও ভালোভাবে জ্বলে। এটিকে অক্সিজেনের মতো অধিক চাপে রাখা যায় না ।

 

গ্যাস সমূহের বৈশিষ্ট্য

 

সিলিন্ডারে গ্যাস সংরক্ষণ ব্যবস্থা

  • অক্সিজেন সিলিন্ডারের তাপমাত্রা 21.115° সে এবং ১৩৭.৮৫ হতে ১৭২.৩৫ বার (Bar) চাপে গ্যাস সংরক্ষণ থাকে । অপর দিকে অ্যাসিটিলিন সিলিন্ডারে ১৫.৫১ হতে ১৭.২৫ বার চাপে গ্যাস থাকে ।
  • অ্যাসিটিলিন উচ্চ দহনশীল পদার্থ। তাই এটিকে অপেক্ষাকৃত ঠাণ্ডা স্থানে রাখতে হবে।
  •  উন্মুক্ত অগ্নির সংস্পর্শ হতে দূরে রাখতে হবে।
  • অ্যাসিটিলিন সিলিন্ডারের ভালভ ১/২ প্যাচের বেশি খোলা উচিত নয়
  • অ্যাসিটিলিন সিলিন্ডারকে সবসময় Up Right অবস্থানে রাখতে হবে
  • এই সিলিন্ডারের নিকট বা রুমে দাহ্য পদার্থ রাখা উচিত নয় ।
  •  অ্যাসিটিলিন চেম্বারের ধারণ ক্ষমতা ১.৬৯ হতে ৮.৫ ঘনমিটার পর্যন্ত পক্ষান্তরে অক্সিজেনের ৩.৩৮ হতে ৭.০০ ঘনমিটার পর্যন্ত ।
  •  যখন গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হবে না তখন একটি সিলিন্ডারের মাথায় একটি ধাতব টুপি (Cap) পরাতে হবে।
  • গ্যাস সিলিন্ডার যাতে পড়ে না যায় তার জন্য শিকল দিয়ে বেঁধে রাখতে হবে।
  • গ্যাস সিলিন্ডারগুলো যাতে একটি অপরটিকে জোরে আঘাত করতে না পারে সেভাবে রাখা উচিত ।
  •  গ্যাস সিলেন্ডার ফ্লোরের সাথে জোরে আঘাত না পায় সেটা করা উচিত ।
  •  গ্যাস সিলিন্ডার গড়িয়ে নেওয়া ঠিক নয় এবং কোনো ভারী লোডের সাপোর্ট হিসাবে ব্যবহার করা যাবে না ।
  • গ্যাস সিলিন্ডার শুকনো ও পর্যাপ্ত আলো-বাতাস এবং দাহ্য পদার্থমুক্ত গুদামে রাখতে হবে।
  • যে স্থানে গ্যাস সিলিন্ডার রাখা হবে সেখানে আগুন জ্বালানো বা ধূমপান করা উচিত নয় ।
  •  অ্যাসিটিলিন ও অক্সিজেন সিলিন্ডারকে দূরের আলাদা-আলাদা স্টোরে গুদামজাত করতে হবে। কখনই একই গুদামে রাখা উচিত নয় ।
  •  গাড়িতে পরিবহনের ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার ঝুলন্ত অবস্থায় বা পড়ে যেতে পারে এ অবস্থায় বহন করা উচিত নয় ।
  •  স্টোরে সংরক্ষণের সময় সিলিন্ডারের গায়ে গ্যাসের পূর্ণ নাম লিখে রাখতে হবে ।
  •  পানি, তেল, গ্রিজ ও অন্যান্য দাহ্য জাতীয় পদার্থ কখনোই সিলিন্ডারের ভালভের বা হোজ পাইপের ও
  • রেগুলেটরের সংস্পর্শে না আসে এভাবে রাখতে হবে।
  •  শূন্য গ্যাস সিলিন্ডারের ভালব অবশ্যই বন্ধ করে গুদামজাত করতে হবে ।
  • ত্রুটিযুক্ত চাবি দিয়ে গ্যাস সিলিন্ডার খোলা ও বন্ধ করা উচিত নয় ।

 

 

 

গ্যাস ওয়েল্ডিং এ ব্যবহৃত গ্যাস সমূহের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত ঃ

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha